চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 16, জুন 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
সড়ক দুর্ঘটনায় বাস উল্টে পড়েছে, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী।

সোমবার (১৬ জুন) সকালে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সকলে বাসের যাত্রী বলেও নিশ্চিত করেন তিনি। নিহতদের মধ্যে এক নারী এবং এক পুরুষ ও এক শিশু রয়েছে। নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে বাসের ৩ যাত্রী নিহত এবং ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে। নিহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Tags: কক্সবাজারে সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

শত বছরের ইতিহাসে বিদেশী গোয়েন্দা সংস্থায় প্রথম নারী প্রধান

Next Post

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, সব বিমানবন্দর-আকাশপথ বন্ধ ঘোষণা

Next Post
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ড ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, সব বিমানবন্দর-আকাশপথ বন্ধ ঘোষণা

নরসিংদীতে গ্রীষ্মকালীন ফল উৎসবের ছবি, নার্সিংডি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে গ্রীষ্মকালীন ফল উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT