চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে সংঘর্ষের সময় ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাজারে আগুন দেয়া ও গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহত ৯ জনের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগে, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে (আনুমানিক রাত সাড়ে ১০টা) জেলা শহরের নারানখখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করেনি।

এরপর রাতেই ১২ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা। তিনি জানান, গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজন গুলিবিদ্ধ।

নিহতদের মধ্যে জুনান চাকমা ও রুবেল এর বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায় বলে জানা গেছে।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, তিনি মারা যাওয়ার খবর শুনেছেন। কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন মৃধা ৩ জন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, খাগড়াছড়ি সদরে বুধবার চুরির অভিযোগে মো. মামুনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বাঙ্গালী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময়ে পাহাড়ি ছাত্রদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় দু’পক্ষের বিরোধের জেরে সেখানে লারমা স্কয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন ৫জন। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Tags: খাগড়াছড়িসংঘর্ষ
Previous Post

রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে নারায়নগঞ্জের শিল্পখাত

Next Post

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Next Post
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছবি, কারাগারে থাকা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT