এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার দিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস চাকা পাংচার হয়ে যাওয়ায় গাড়িটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এসময় ঢাকামুখী যাত্রী বোঝাই হানিফ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে পালকি পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয় ও অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এমএম মুনতাসির মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।









