চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 01, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হরিয়ানায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই হোম গার্ডসহ ৩ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নুহের খেদলা মোডে একটি ধর্মীয় মিছিল থামানোর চেষ্টা করার সময়, পাথর নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করায় হোম গার্ডদের গুলি করে হত্যা করা হয়েছিল। পরে রাতভর সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। সহিংসতায় গতকাল রাত থেকেই সারা এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

সোমবার (৩১ জুলাই) হরিয়ানার নুহ সংলগ্ন গুরুগ্রামে একটি ধর্মীয় মিছিল চলাকালীন সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) দ্বারা আয়োজিত ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা গুরুগ্রাম-আলওয়ার জাতীয় সড়কে একদল যুবক থামিয়ে দিয়েছিল। সহিংসতা বাড়ার সাথে সাথে জনতা সরকারি ও বেসরকারি যানবাহনকে লক্ষ্যবস্তু করে।

সন্ধ্যার দিকে সহিংসতা গুরুগ্রাম-সোহনা মহাসড়কে ছড়িয়ে পড়ে, যেখানে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। প্রায় ২ হাজার ৫০০ মানুষ মিছিলে অংশ নিতে নুহতে এসেছিলেন। তারা বাইরের সহিংসতার কারণে একটি মন্দিরে আটকা পড়েছিলেন। পরে সন্ধ্যায় পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশ সহিংসতা-কবলিত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য দুই সম্প্রদায়ের নেতাদের কাছে আবেদন করেছে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১১টায় নুহতে দুই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

Tags: নিহত ৩ভারত
Previous Post

জবিতে ছাত্রলীগের মারধরের শিকার শিক্ষার্থী, নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ

Next Post

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৬

Next Post
বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা, ধোঁয়া ও অগ্নিনির্বাপক কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৬

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT