চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

মনজুরুল আলম by মনজুরুল আলম
11:23 পূর্বাহ্ন 05, জুন 2025
in - টপ লিড নিউজ, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা, বাসের সঙ্গে সংঘর্ষের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন।

আজ (৫ জুন) বৃহস্পতিবার ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নবীনগরের লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া এবং ফেনীর দক্ষিণ ফরাদনগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।

নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নবীনগর থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন প্রাণ হারান।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসটির গতি খুবই বেশি ছিল। সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার অভাবকে দায়ী করছেন এলাকাবাসী।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

Next Post

নন্দনমঞ্চে ঈদ উৎসব: কাওয়ালি থেকে ব্যান্ড, থাকছে মেহেদী কর্নার

Next Post
নন্দনমঞ্চে ঈদ উৎসবের বিভিন্ন পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দনমঞ্চে ঈদ উৎসব: কাওয়ালি থেকে ব্যান্ড, থাকছে মেহেদী কর্নার

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাম থেকে বন্দুকের মুখে বাংলাদেশে পুশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT