চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র ৩ সহযোগী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 11, এপ্রিল 2024
in - সেমি লিড, জনপদ, বান্দরবান, বাংলাদেশ
A A
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র ৩ সহযোগী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় কেএনএফ’র ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার ১১ এপ্রিল দুপুরে এক অভিযানে তাদের রুমা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম (২০), ভান নুয়াম থাং বম (৩৭) এবং ভান লাল থাং বম (৪৫)।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় কেএনএফএর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা এই তিনজনকে গ্রেপ্তার করে। পরে যাচাই বাচাই শেষে বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রেপ্তারকৃতদের বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

সূত্র জানায়, পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Tags: যৌথবাহিনীর অভিযান
Previous Post

‘রাজকুমার’ এর বাজিমাত, সিঙ্গেল স্ক্রিনে টিকিট কালোবাজারি

Next Post

বুমরাহর অগ্নিরূপ ও কিষাণ-সূর্যকুমারের ঝড়ে জয়ী মুম্বাই

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমরাহর অগ্নিরূপ ও কিষাণ-সূর্যকুমারের ঝড়ে জয়ী মুম্বাই

সদরঘাট

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT