চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
একজন যুবক জানালা দিয়ে বাইরে দেখছেন, পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কী না, সে বিষয়ে কিছু বলতে রাজী হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রাসেল সারোয়ার বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মারধরের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। অন্য আরও মানুষ এসএমএসের মাধ্যমে তারা ডেকে এনেছে সিসিটিভির ফুটেজে সেটাও পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি।

সাংবাদিকদের কাছে পুলিশের পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আসামিরা ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। সিসি টিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান রয়েছে।

পুলিশ জানায়, মহাখালী ওয়ারলেছ গেইট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গত রাত সোয়া বারোটায় গ্রেপ্তার করা হয়। আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদেরকে চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।

গত শনিবার বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করার অভিযোগে পারভেজের সাথে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। এ বিষয়ে মীমাংসা করতেও বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রশাসন ভবনের গেটের সামনে ১০-১৫ জন মিলে শিক্ষার্থী পারভেজকে পিটিয়েছে। এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয়।

ওই ফুটেজে দেখা যায়, মারধরের একপর্যায়ে ঐ শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় একজন তাকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ওই শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা চলে যায়। হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়।

এ হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

Tags: গ্রেফতার ৩পারভেজ হত্যা
Previous Post

ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে নৌবাহিনী প্রধানের আহ্বান

Next Post

সবার জন্য উন্মুক্ত হলো রেলওয়ে হাসপাতাল

Next Post
রেলওয়ে হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার জন্য উন্মুক্ত হলো রেলওয়ে হাসপাতাল

অভিনেতা লরেন্সের ছবি, গা dark কালো জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের পর লরেন্সের নিশানায় এবার এই অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT