চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমানবাহিনীর সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিমানবন্দরে নিহত বিমান বাহিনী সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে কিউআরএফ (কুইক রেসপন্স ফোর্স)-এর দায়িত্ব পালনের সময় বিমান বাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে।

বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে অভ্যুত্থান প্রস্তুতির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর চার সদস্য সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শহীদদের স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের সি-১৩০ হ্যাঙ্গারে নিহত তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিমান বাহিনীর সদস্যদের শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, শোকের মুহূর্তে উপস্থিত সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিমান বাহিনী সদস্যদের স্মরণে শহীদ মিনার ও পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: আহততৃতীয় টার্মিনালনিহতবাংলাদেশ বিমান বাহিনীসড়ক দুর্ঘটনাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

মৃত্যুর মুখে জীবন বাঁচানোর যুদ্ধ: নেপালি ক্যাপ্টেন প্রিয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা

Next Post

প্রথম এল ক্ল্যাসিকো কবে, জানাল লা লিগা

Next Post
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম এল ক্ল্যাসিকো কবে, জানাল লা লিগা

জার্মানির জার্সি তুলে রাখতে বিদায় বললেন রুডিগার. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির জার্সি তুলে রাখতে বিদায় বলে দিলেন রুডিগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT