চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি পরিদর্শন ৩ উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 08, মে 2025
in বাংলাদেশ
A A
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টারা. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিমানবন্দরটির তৃতীয় টার্মিনাল পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় উপদেষ্টারা অত্যাধুনিক এই টার্মিনালটির নির্মাণ কাজের অগ্রগতি ও পরিচালনার প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।

তৃতীয় টার্মিনালটি চালু হয়ে গেলে যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিমান চলাচলের দৃশ্যপট পাল্টে যাবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনের পর উপদেষ্টারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে একটি উপস্থাপনা অধিবেশনে যোগ দেন। সেখানে কর্মকর্তারা সম্প্রসারণ প্রকল্পের মূল উপাদান এবং এর ভবিষ্যত পরিচালনা পদ্ধতি তুলে ধরেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন।

এই সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত এপ্রিলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবাসহ তৃতীয় টার্মিনাল পরিচালনার কৌশল প্রণয়ন ও তদারকির জন্য সুপারিশ করতে বলা হয়।

কমিটিতে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

টার্মিনালটি যাতে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পরিচালিত হয় এবং দেশে-বিদেশে ভ্রমণকারীদের জন্য বিশ্বমানের পরিষেবা প্রদান করা হয়, তা নিশ্চিত করার জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

এর আগে জানুয়ারিতে বেবিচক ২০২৫ সালের শেষ নাগাদ টার্মিনালটি উদ্বোধনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিল। গত ১৬ জানুয়ারি বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, যেকোনো মূল্যে আমরা এই বছরের শেষ নাগাদ এটি চালু করব।

তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয়। এতে ২১ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা অবদান রেখেছে, অবশিষ্টটা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)অর্থায়ন করেছে।

২ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত টার্মিনালটিতে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি প্রস্থান ইমিগ্রেশন বুথ, ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি নিবেদিত ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে।

সম্পূর্ণরূপে চালু হলে নতুন টার্মিনালটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করবে। বিমানবন্দরটি বছরে ৮০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করবে। পণ্য পরিবহনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বছরে ৫ লাখ টন থেকে ১০ লাখ টনেরও বেশি বৃদ্ধি পাবে।

Tags: ৩ উপদেষ্টাতৃতীয় টার্মিনালশাহজালাল বিমানবন্দর
Previous Post

ঈদুল আযহা উপলক্ষে বেঙ্গল মিটের অনলাইন ‘কোরবানি হাট’

Next Post

রিশাদ-নাহিদকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

Next Post
জিমে দুই যুবক selfie তুলছে, ব্যায়ামরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদ-নাহিদকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

আসামি ও পুলিশ সদস্যদের ছবি, জিজ্ঞাসাবাদ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT