চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্য হত্যা: ৩ আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 17, মে 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
তিন আসামি রিমান্ডের জন্য আদালতে হাজির, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ (১৭ মে) শনিবার ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া তিনজন হলেন—মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক তৌফিক হাসান বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শনিবার সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Tags: রিমান্ড মঞ্জুরসাম্য হত্যা
Previous Post

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

Next Post

‘সান্ডা’ নিয়ে ১০টি চমকপ্রদ তথ্য

Next Post
স্যান্ডা ল্যাপার্ডের কাছ থেকে দূর থেকে তোলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সান্ডা’ নিয়ে ১০টি চমকপ্রদ তথ্য

অলরাউন্ডার মার্টিনেজের চোখে বিদায়ের ইঙ্গিত, যাচ্ছেন কোথায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিনেজের চোখে বিদায়ের ইঙ্গিত, যাচ্ছেন কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT