চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপে ফেলেও জিম্বাবুয়েকে অল্পতে আটকাতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 05, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঠিক যেন আগের ম্যাচের ব্যাটিংয়ের পুনরাবৃত্তি। এবার ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে একশর গণ্ডি পেরিয়েছে জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান ব্যানেটের প্রতিরোধে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন আন্তর্জাতিক অভিষেকে ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তারপরও অবশ্য বাংলাদেশের লক্ষ্যটা নাগালে আছে। সফরকারীদের দেড়শর মধ্যে আটকে দিয়েছে টিম টাইগার্স।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে তুলেছে ৭ উইকেটে ১৩৮ রান। আগের ম্যাচে ৪১ রানে ৬ উইকেট হারানোর পরও ১২৪ রান তুলেছিল তারা। সে পথ আরও একবার অনুসরণ করল দলটি। ব্যানেটের অপরাজিত ২৯ বলে ৪৪ রানের ইনিংসের সুবাদে মাঝারি সংগ্রহ পায় সিকান্দার রাজার দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে’র ৬ ওভার থেকে সংগ্রহ করে মাত্র ২২ রান। হারায় একটি উইকেট। রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে জোড়া শিকারের দেখা পান।

এরপর ধুঁকতে থাকা দলটি ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে জোনাথন ও ব্যানেটের ৭৩ রানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ চলে যায় দেড়শর কাছে। রিশাদ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

Tags: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
Previous Post

অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Next Post

শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে পোস্টটি ভুলবশত হয়েছিল

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে পোস্টটি ভুলবশত হয়েছিল

সুন্দরবনে অগ্নিনির্বাপণ কাজের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লালচে আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT