চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দে থাকা তামিমের পর বিজয়কেও হারাতে হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 07, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। চার-ছয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। ফিফটি ছোঁয়া অধিনায়কের বিদায়ের পরপরই আরেক ওপেনার এনামুল হক বিজয় রানআউটে কাটা পড়লে জোড়া ধাক্কা খেয়েছে সফরকারীরা।

৪৫ বলে ১০ চার ও এক ছয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে ঠিক ৫০ রানে সাজঘরে হাঁটা দেন তামিম। চিভাঙ্গার বলে কাইটানোর ক্যাচ হয়ে ফিরেছেন। আগের ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

খানিক পর ২৫ বলে ৩ চারে ২০ রানে ফিরে গেছেন বিজয়। চিভাঙ্গার থ্রোতে রানআউট হয়েছেন।

হারারেতে সিরিজ বাঁচানোর মিশনে জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৭। ১৫তম ওভারের খেলা শেষ।

প্রথম ওয়ানডেতে ৭০ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়ে ৮৮ বলে ৬২ রানে ফিরেছিলেন তামিম। ম্যাচ হারের পর সমালোচিত হয়েছেন। এ ম্যাচে স্ট্রাইকরেট ১০০-এর উপরে রেখে আগ্রাসী ব্যাট চালিয়েছেন। ফিফটির পর হঠাৎ ছন্দপতন। দলীয় ৭১ রানে চিভাঙ্গার শর্ট বল তুলে মারতে গিয়ে কাইটানোর তালুবন্দি হন।

অন্যপ্রান্তে খোলস ছেড়ে বের হতে পারেননি আগের ম্যাচে ৬২ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলা বিজয়। ব্যাট করছিলেন কিছুটা রয়েসয়ে। এরমাঝেই রানআউটে কাটা পড়েন।

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে চোটে একাদশে নেই লিটন-মোস্তাফিজ। দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন মোসাদ্দেক। সুযোগ পেয়েছেন শান্ত, তাইজুল ও হাসান মাহমুদ।

Tags: তামিমবিজয়লিটনলিড স্পোর্টস
Previous Post

চোর যেন অবিকল ব্র্যাডলি কুপার!

Next Post

সাজঘরে মুশফিক

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজঘরে মুশফিক

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT