চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে বিনিয়োগ নিয়ে বিক্ষোভ করায় গুগলের ২৮ কর্মী বরখাস্ত 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
গুগলের অফিসে গুগল লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল সরকারের সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল।

এনডিটিভি জানিয়েছে, গত ১৬ এপ্রিল নিউইয়র্ক সিটি, সিয়াটল এবং ক্যালিফোর্নিয়ার সানিভেলে গুগল অফিসের সামনে বসে বিক্ষোভ শুরু করে কর্মীরা। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। তারা দাবি তোলেন, ইসরায়েল সরকারকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবা দেওয়ার জন্য যে চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে।

গুগল জানিয়েছে, এই বিক্ষোভের সঙ্গে যুক্ত ২৮ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভের মাধ্যমে অন্য কর্মীদের কাজে অংশগ্রহণ করতে বাধা দেওয়া এবং আমাদের নীতি লঙ্ঘন করায় কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া এক কর্মী জানিয়েছেন, গুগল কর্মীদের ছাঁটাই করলেও ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদ জানিয়ে চলা আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, ‘প্রজেক্ট নিম্বাস’ নামের এই প্রজেক্ট হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবা প্রযুক্তি সরবরাহ করে থাকে প্রতিষ্ঠান দুটি।

Tags: ইসরায়েলগুগলবিনিয়োগ
Previous Post

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া

Next Post

তাহসান-মিথিলা আবার একসঙ্গে!

Next Post
মিথিলা ও তাহসান

তাহসান-মিথিলা আবার একসঙ্গে!

চারশ’ বছরের পুরোনা রূপকথার গল্পে ‘কাজলরেখা’ নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চারশ’ বছরের পুরোনা রূপকথার গল্পে ‘কাজলরেখা’, দর্শকদের প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT