চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা এখনো সম্ভব হয়নি: আইজিপি

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
7:59 অপরাহ্ন 04, ডিসেম্বর 2017
in অপরাধ, টাঙ্গাইল
A A
আইজিপি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্তের নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি বিধায় মামলা নিস্পত্তি করা হয় নাই। সাগর রুনির মামলাটি বর্তমানে র‌্যাব দেখছে, আশা করি খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার বিকেলে টাঙ্গাইলে নব নির্মিত এসপি পার্ক  ও বার্ষিক পুলিশ সমাবেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপিসহ বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল অবাধে তাদের রাজনৈতিক মিটিং মিছিল সভা সমাবেশ করতে পারছে এবং পুলিশ তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে।

পুলিশ কখনও কোন রাজনৈতিক দলের মিছিল মিটিং সভা সমাবেশে বাধা প্রদান করে না। তবে অনেক সময় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে জায়গা পরিবর্তন এবং সময় পরিবর্তনের নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এই মহাপরিদর্শক।

এর আগে সকালে টাঙ্গাইলের মহেড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের মৌলিক প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। মৌলিক প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদেরকে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানসহ যে কোন পরিস্থিতি মোকবেলায় যোগ্য করে গড়ে তুলতে হবে।

ট্রেনিং সেন্টারের নবনির্মিত একডেমিক ভবন উদ্বোধন করছেন আইজিপি

আইজিপি বলেন, বর্তমানে পুলিশ সদস্যদের দেশে-বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণের ফলেই সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আমাদের পেশাদার পুলিশ সদস্যরা অত্যন্ত সফলতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নজিবুর রহমান, অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মোহাঃ শফিকুল ইসলাম, ডিআইজি রৌশন আরা বেগম, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ডিআইজি ড. হাসান উল হায়দারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন পুনাক এর সভানেত্রী বেগম সামছুন্নাহার রহমান, টাঙ্গাইল-৪ কালিহাতি আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ আব্দুল বাতেন, জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: পুলিশের মহাপরিদর্শকসাগর রুনি হত্যাকাণ্ডসাগর রুনির মামলা
Previous Post

রাজনীতি বিষয়ে সাংবাদিকদের যা বললেন সোহেল তাজ

Next Post

ফোরজি লাইসেন্স: আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি, নিলাম ১৩ ফেব্রুয়ারি

Next Post
4G মোবাইল ডিভাইস ও টাওয়ার দিয়ে সংযোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোরজি লাইসেন্স: আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি, নিলাম ১৩ ফেব্রুয়ারি

বিচারকদের মনোযোগী দর্শকদের ছবি, যারা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছরের জেলের মুখে মেসির ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT