চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 17, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার পদোন্নতির আদেশ প্রকাশ করেছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন দপ্তরে পদায়নের আগ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের দপ্তর বণ্টন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রশাসনে এটি দ্বিতীয় বড় ধরনের পদোন্নতি।

এর আগে গত ৯ জুলাই উপসচিব পদমর্যাদার ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছিল সরকার।

এবার একসঙ্গে ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags: উপসচিবজনপ্রশাসন মন্ত্রণালয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

Next Post

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

Next Post
এনআরসি লোগো, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

বাংলাদেশের ক্রিকেট দলের একদিন বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT