চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 12, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় রক্তাক্ত হয়ে উঠছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে অন্তত ৮ শিশু।

আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে আরও একজন ড্রোন হামলায় এবং আগের এক হামলায় আহত হয়ে আরও একজনের মৃত্যু হয়। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের তাবু লক্ষ্য করে চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শহরের পশ্চিমাংশে আরেকটি তাবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ প্রাণ হারিয়েছেন চারজন। খান ইউনিসের পশ্চিমের আল-মাওয়াসি ও আসদা শহরের কাছে তাবুগুলোতে পৃথক হামলায় নিহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যেও দুই শিশু রয়েছে। একই এলাকায় একটি তাবুতে ড্রোন হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়। সাইকেলে চলাচলের সময় এক তরুণও প্রাণ হারান ড্রোন হামলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় ইসরায়েলি বাহিনী তীব্র গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরে গোলাবর্ষণে নিহত হয়েছে আরও একটি শিশু, আহত হয়েছেন জাবালিয়ার এক বাসিন্দা। এ ছাড়া খান ইউনিসে একটি গাড়িতে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন চারজন। গাজা শহরের অপর এক হামলায় প্রাণ গেছে পাঁচজনের, যাদের মধ্যে একজন মেয়ে শিশু রয়েছে।

গাজা শহরের আল-তুফাহ এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণে ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। একইসঙ্গে জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়, যেখানে দুজন আহত হন।

Tags: ইসরায়েলগাজা
Previous Post

উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে তৎপর হয় যুক্তরাষ্ট্র

Next Post

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও কোষাধ্যক্ষের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

Next Post
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লোগো, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও কোষাধ্যক্ষের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বিচার বিভাগের কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন হস্তান্তর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT