চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উভয় দেশের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনেই অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই দেশেই অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, সীমান্তবর্তী বেলগোরোদ এবং অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। একই দিনে ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন নিহত ও দুজন আহত হন। অন্যদিকে বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় আরও চারজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। বিস্ফোরণের পর পেট্রোল স্টেশনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সোমবার রাতেই ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে রাশিয়া নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হন।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর প্রথমদিকে বেসামরিক হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

Tags: ইউক্রেনরাশিয়া
Previous Post

নির্দলীয়ভাবে স্থানীয় নির্বাচন তৃণমূলে বিভাজন কমাবে মন্তব্য

Next Post

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

Next Post
বৃহৎ সৌরপ্যানেলসমূহের সমন্বিত সৌরবিদ্যুৎ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

বিদেশি আর্চাররা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ, প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বিদেশি আর্চাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT