চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝটিকা মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 22, মে 2026
in - সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A
ধানমন্ডি মেট্রো থানার বহিরঙ্গন দৃশ্য, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমণ্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাদের আটক করা হয়। এর মধ্যে ধানমণ্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

তিনি বলেন, শুক্রবার ধানমণ্ডি-৩২ এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৩ জনকে আটক করা হয়েছে। শেরে বাংলা নগর থেকে আরও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন।

এডিসি জিসানুল হক আরও বলেন, তারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: আওয়ামী লীগআটকঝটিকা মিছিলধানমণ্ডিধানমণ্ডি থানানেতাকর্মী
Previous Post

পালমার-ফোডেন-আর্নল্ডকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

Next Post

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন শান্তরা

Next Post
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন শান্তরা

দুইজনের হাতের স্পর্শ, বন্ধুত্ব বা সমর্থনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ ও বিচারহীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে যেসব সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT