চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই, চলনা বৃষ্টিতে ভিজি…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in বিনোদন
A A

বৃষ্টির সঙ্গে কোথায় যেন মনের গভীর একটা টান আছে, সম্পর্ক আছে। বৃষ্টির দিনে নাকি মানুষ রোমান্টিক হয়ে উঠেন। কোমল হয়ে যায় মানুষের মন। এই কোমল মনের সঙ্গে সংগীতের একটা সংযোগ আছে। বৃষ্টির রিমঝিম ধারা আর টানা বর্ষণের ঝুম ঝুম ছন্দেই সৃষ্টি হয়ে যায় এক ধরনের সংগীতের আবহ। লাগাতার বৃষ্টির দিনে তাই রোমান্টিক মানুষেরা দেখে নিতে পারেন বৃষ্টি নিয়ে সাড়া জাগানো কয়েকটি গান-

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন:
গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় তাঁর নিজের সুরে গেয়েছিলেন এই কালজয়ী গান। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেষ পর্যন্ত’ নামক কলকাতার চলচ্চিত্রের জন্য করা এই গানে ঠোঁট মিলিয়েছিলেন অভিনেতা বিশ্বজিত চট্টোপাধ্যায়। বৃষ্টিভেজা দিনে মন ভালো করে দেয়ার মত এই গান আজও কোটি বাঙালির অনেক পছন্দের একটি গানের জায়গায় স্থান করে রেখেছে হেমন্ত’র এই সৃষ্টি। অনুপম রায় সহ আরও অনেক শিল্পী এই গানকে নতুন ভাবে পুনর্নির্মাণও করেছেন।

আকাশ এত মেঘলা যেও না কো একলা: 
সুধীন দাশগুপ্তের সুরে সতীনাথ মুখোপাধ্যায় এর গান ‘আকাশ এত মেঘলা’ মুক্তি পায় ‘পাষাণের বুকে লিখো না’ নামক অ্যালবামে। মেঘলা দিনে ভালবাসার মানুষকে পথ হারাবার ভয়ে একা যেতে বারণ করে শিল্পী আহবান জানাচ্ছেন একসঙ্গে সময় কাটানোর। শ্রোতাদের পছন্দের তালিকায় এই গানটিও একইভাবে টিকে আছে এখন পর্যন্ত।

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না: 
কিংবদন্তী শিল্পী রুনা লায়লার সাড়া জাগানো গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। নায়িকা অঞ্জু ঘোষ আর নায়ক ওয়াসিম এর রসায়নে ‘নরম গরম’ নামক চলচ্চিত্রে এই গান মুক্তির পর থেকেই ছিল দর্শকশ্রোতার পছন্দের শীর্ষে।

বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে: 
প্রয়াত নায়ক সালমান শাহ আর শাবনূরকে পর্দায় এই গানের সঙ্গে পাওয়া গিয়েছিল ‘স্বপ্নের পৃথিবী’ চলচ্চিত্রে। বাণিজ্যিক ধারার এই গানের মাধ্যমে এখনও মানুষের মাঝে বেঁচে আছে সালমান-শাবনূরের দুর্দান্ত জুটি। সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে এই গান তৈরি করে বৃষ্টির দিনের এক অদ্ভুত সুন্দর আবহ।

যদি মন কাঁদে তুমি চলে এস এক বরষায়: 
হুমায়ূন আহমেদের কথায় এস আই টুটুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মেহের আফরোজ শাওন। বরষা না এলেও বৃষ্টিভেজা দিনে সামান্য বিষণ্ণতা এনে দিতে পারে এই গান আপনার মনে। হারিয়ে যেতে পারেন পুরনো কোন স্মৃতিতে।

আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম: 
বৃষ্টির গানের তালিকায় শ্রীকান্ত আচার্যের এই গানটি না থাকলে তালিকাই অপূর্ণ থেকে যায়। লীলাময় পাত্রের কথায় আর জয় সরকারের সুরে ২০০০ সালে প্রকাশিত শ্রীকান্তের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ অ্যালবামের এই গান এখন পর্যন্ত শ্রীকান্তের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে পরিচিত। বৃষ্টিভেজা সারাদিনে এই মেলডি নির্ভর গানটি দূর করে দিতে পারে আপনার সারাদিনের ক্লান্তি।

মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা: 
বাংলাদেশের কণ্ঠশিল্পী কণার এই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দারুণ জনপ্রিয়তা পায় শ্রোতাদের মাঝে। শাহান কবন্ধের কথায়, ফুয়াদ নাসের বাবুর সুরে আর ফুয়াদ আল মোক্তাদিরের সংগীতায়নে সৃষ্টি এই গান যে কোন শ্রোতার মন ভালো করে দিতে বাধ্য। মেলডি নির্ভর এই গান কণাকেও আবারও নতুন করে প্রতিষ্ঠিত করেছিল দেশের সংগীতজগতে।

এই, চলনা বৃষ্টিতে ভিজি: 
মেহের আফরোজ শাওন নির্মিত ইমপ্রেস টেলিফিল্মস-এর চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ ছবির জনপ্রিয় গান ‘এই, চলনা বৃষ্টিতে ভিজি’। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমদের লেখা এই গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন এসএই টুটুল। রিয়াজ ও চিত্রনায়িকা মাহির ঠোঁট মেলানো বৃষ্টির এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

Tags: কৃষ্ণপক্ষবৃষ্টির গানমাহিরিয়াজশাওনশাবনূরসালমান শাহ
Previous Post

ঢাকা আসলেই কি নারীদের জন্য ভয়ের নগরী?

Next Post

ডি-৮ সম্মেলন: রোাহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

Next Post

ডি-৮ সম্মেলন: রোাহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবহেলার’ চক্রে থমকে মেয়েদের ক্রিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT