চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে গেল ‘ডুব’, ভিসা জটিলতায় যাচ্ছেন না ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 13, অক্টোবর 2017
in বিনোদন
A A

আসছে অক্টোবরের ২৭ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বছরে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। ছবিটি দেশে মুক্তির আগেই বেশকিছু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে প্রদর্শীত ও প্রতিযোগিতা বিভাগে লড়াই করেছে। এবার ‘ডুব’ প্রদর্শিত হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবেও। তবে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বুসান চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না ‘ডুব’ এর নির্মাতা ফারুকী।

প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও ভিসা জটিলতায় বুসান ফিল্ম ফেস্টিভালে যেতে পারছেন না দেখে কিছুটা আক্ষেপই দেখা গেল নির্মাতা ফারুকীর মধ্যে। তিনটি কারণে এবার তিনি বুসানে যাওয়ার জন্য অধীর আগ্রহী ছিলেন। ২০০৯ সাল থেকে প্রতিবার তিনি এই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। কখনও তাঁর চলচ্চিত্রের প্রদর্শনীতে, কখনও বিচারক হিসেবে, আবার কখনোবা শুধুই দর্শক হিসেবে। এই উৎসবের আমেজ তাঁর অনেক বেশি প্রিয়।- বুসানে না যেতে পেরে এভাবেই আক্ষেপ দেখালেন তিনি।

তবে নিজে যেতে না পারলেও এবার বুসান চলচ্চিত্রে উৎসবে দেখানো হবে ফারুকীর  বহুল আলোচিত, ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র অভিনীত ছবি ‘ডুব’। এর আগেও এই উৎসবে ফারুকী তাঁর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ নিয়ে অংশ গ্রহন করেছেন।

বুসান ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়ার আরো একটি কারণ ছিল বলে জানিয়েছেন ফারুকী। কারণ এবার উৎসবে অংশ নিচ্ছেন দেশের আরও খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আদনান আল রাজীব, রেদওয়ান রনি, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম শুভ প্রমুখ।

ফারুকীকে অনুপ্রেরণা দানকারী প্রয়াত কিম জিসোককে স্মরণ করছেন তিনি। বুসানে যাওয়ার প্রথম কারণ তিনি ছিলেন বলেও উল্লেখ করেন ফারুকী। বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক এই উপ-পরিচালকের মৃত্যু ফারুকী এখনও মেনে নিতে পারেননি। জিসোক তাঁকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পথ দেখিয়েছেন বলেও জানান ফারুকী।

বুসান যেতে না পারলেও বন্ধুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে দেখেই এই উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন বলে আশা রাখছেন জনপ্রিয় এই নির্মাতা।

Tags: ডুবতিশাফারুকীফিল্ম ফেস্টিভালবুসান
Previous Post

মিয়ানমার রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে: নৌমন্ত্রী

Next Post

আণ্ডা হই হই ডাণ্ডা খাওয়াইলা…

Next Post
ডিমের স্তূপে ডিমের সংঘর্ষের ছবি, ডিম বিক্রি বন্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আণ্ডা হই হই ডাণ্ডা খাওয়াইলা...

তৈমুর আলী খান

ছেলে তৈমুরকে নিয়ে দ্বিধায় কারিনা-সাইফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT