চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমর্ত্য সেনকে সমর্থন করে ২৫০ শিক্ষাবিদের ভারতের রাষ্ট্রপতিকে চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অমর্ত্য সেনকে সমর্থন করে ২৫০ শিক্ষাবিদের চিঠি, ভারতের রাষ্ট্রপতিকে পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

জমিজমা নিয়ে ভারতের  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দ্বৈরথ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অমর্ত্য সেনকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখলে ওই ছাত্রকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন ঘটনায় সরকারি হস্তক্ষেপ দাবি করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন ২৫০ জন শিক্ষাবিদ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিছুতেই এই বিতর্কের মধ্যে থেকে বের হতে পারছে না। আর সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। কখনও অমর্ত্য সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কখনও রাজ্য সরকারের অধীনে থাকা সড়ক দাবি করে, কখনও পড়ুয়াদের সাসপেন্ড করে, আবার কখনও বিতর্কিত মন্তব্য করে বারবার সমালোচিত হয়েছেন উপাচার্য। তাই এবার ভারতের ২৫০ জন শিক্ষাবিদ চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

মূলত একজন ছাত্রকে সাসপেন্ড করার জের ধরে এই চিঠি লেখা হয়েছে। ওই ছাত্রের অপরাধ ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সমর্থন করা। জমিজমা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের দ্বৈরথ চলছিল, যা এখনও অব্যাহত আছে। এমন অবস্থায় নোবেলজয়ী অর্থনীতিবিদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা লিখেছিলেন সেই ছাত্র। আর তারপরই তাকে সাসপেন্ড করা হয়।

এমন চলতে থাকলে ছাত্রটির সেমিস্টার পরীক্ষা দেওয়া হবে না। সেক্ষেত্রে একটা এক বছরের ক্ষতি হয়ে যাবে তার।একজন উপাচার্য কেমন করে এমন কাজ করছেন?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতে। এই সাসপেনশনের প্রতিবাদেই ভারতের ২৫০ জনের বেশি শিক্ষাবিদ সরাসরি চিঠি লিখলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। ছাত্রটির অপরাধ মারাত্মক না হওয়ায় চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। যাতে ছাত্রটির বছর নষ্ট না হয়।

সাসপেন্ড করা ছাত্রটি স্নাতকোত্তর প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। তাকে আগাম কোন নোটিশ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। এমনকী বিশ্বভারতী কর্তৃপক্ষ কোন চার্জশিটও দেয়নি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটা সেমিস্টার ক্ষতি হয়ে যাওয়ার মানে একটা বছরের ক্ষতি হয়ে যাওয়া। তাই এটাকে ঠেকাতেই আবেদন করা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির কাছে।

এছাড়া ওই চিঠিতে লেখা হয়েছে, রাষ্ট্রপতি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। তাই ছাত্র সোমনাথ সাউয়ের ক্যারিয়ার যেন তিনি বাঁচান। । গোটা চিঠিতে কোথাও উপাচার্যের নাম উল্লেখ করা না হলেও পরিস্থিতি যা তুলে ধরা হয়েছে তা উপাচার্যের বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধেই যায়।

Tags: অমর্ত্য সেনদ্রৌপদী মুর্মুনোবেলজয়ী অর্থনীতিবিদবিশ্বভারতীভারতের রাষ্ট্রপতি
Previous Post

বিশিষ্ট শিক্ষাবিদ শিব প্রসাদ সেনের জীবনাবসান

Next Post

২৪ বছর ইসরায়েলের জেলে কাটিয়ে এখন গাজার শাসক

Next Post
গাজার শাসক ইমরান হোসেন জনসম্মুখে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ বছর ইসরায়েলের জেলে কাটিয়ে এখন গাজার শাসক

মার্কিন উপ সহকারী মন্ত্রী রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মার্কিন উপ সহকারী মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT