রমজান মাসজুড়ে রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম মনোহর ইফতার’ সাফল্যের ধারাবাহিকতায় ২৫ বছরে পদার্পণ করেছে। ইফতার নিয়ে জনপ্রিয় অনুষ্ঠানটির দর্শকদের ভালোবাসায় এগিয়ে যাওয়াকে বড় প্রাপ্তি বলে মনে করেন কেকা ফেরদৌসী। দীর্ঘ পথ পাড়ি দেওয়া ‘ভিম’ এ বছরও অনুষ্ঠানটির সাথে থাকতে পেরে গর্বিত।








