চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 19, মার্চ 2023
in শিক্ষা
A A
বিশেষ অতিথি বক্তা ঢাবির সিনেটের সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ফলাফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাক্ষাৎ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মনীতি অনুসরণ করে এই নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা, গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। এই ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট পূর্ণাঙ্গ সিনেটে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গঠনমূলক চিন্তার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম, মর্যাদা, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং নির্বাচিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতা এস. এম. বাহালুল মজনুন চুন্নু বক্তব্য রাখেন।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়সিনেট
Previous Post

‘গণমাধ্যমগুলো সবার আগে সর্বশেষ সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত’

Next Post

টেস্ট থেকে ছুটি চাইলেন সাকিব-লিটন

Next Post

টেস্ট থেকে ছুটি চাইলেন সাকিব-লিটন

ক্রিকেটাররা মাঠে উল্লাসে মেতে উঠেছে, দর্শকরা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউই বোলারদের তোপে বিধ্বস্ত লঙ্কানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT