চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
3:33 অপরাহ্ন 22, জুন 2024
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
জনতা ও পুলিশ সংঘর্ষের মুহূর্ত, রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ (২২ জুন) শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মানববন্ধন চলাকালে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে উপজেলা দলিল লেখক সমিতির কতিপয় ব্যক্তির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের বাঘা পৌরসভার মেয়রের গ্রুপ।

একই সময় স্থানীয় এমপির অনুসারীরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঘা পৌর মেয়রের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। একই সময় সমাবেশ চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন পৌর মেয়রের গ্রুপ। এসময় ২ পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গুরুতর আহত দুইজনকে রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tags: আওয়ামী লীগসংঘর্ষ
Previous Post

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

Next Post
নকলায় বিদ্যুতায়িত গৃহবধুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

জাপানের রাজপরিবারের সদস্যরা ব্রিটেনে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিনের সফরে ব্রিটেনে জাপানের রাজপরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT