চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে দলীয় ক্যালেন্ডার ছিড়ল বিএনপির দুই পক্ষ, সংঘর্ষ-ভাঙচুর

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
6:05 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি দুই গ্রুপের মধ্য সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙ্গায় কেন্দ্রীয় বিএনপিরসহ আইন বিষয়ক সম্পদক জয়নাল আবেদিনের সমর্থক জিম মোল্লা। সেই ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে বিএনপির ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক।

পরে জিম মোল্লাও সেলিমুজ্জামানের পোস্টার ছিঁড়ে ফেলে। সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে জিম ডায়গনস্টিক সেন্টার ভাংচুর করে। এ নিয়ে দুই জনের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে বাধে সংঘর্ষ।

মুকসুদপুর থানা পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। দুই পক্ষের লোকজনই লাঠিসোটা নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হয় উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত ১০ টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tags: আহত ২৫গোপালগঞ্জদুই গ্রুপবিএনপিসংঘর্ষ
Previous Post

মার্কিন নিষেধাজ্ঞায় মিয়ানমারের জান্তা, চীনকেও নতুন বার্তা

Next Post

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপিকে আমন্ত্রণ

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপিকে আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগা সেল অফারে ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT