চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিল আম্বানিসহ ২৫ ব্যবসায়ী ভারতের পুঁজিবাজার থেকে নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 25, আগস্ট 2024
in আন্তর্জাতিক
A A
অনিল আম্বানি ও অন্যান্য ব্যবসায়ীদের পুঁজিবাজারে নিষেধাজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের অনিল আম্বানিসহ ২৫ ব্যবসায়ীকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)।

রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ অননুমোদিত ব্যবসায় সরিয়ে নেয়ার অভিযোগে তাদের নিষিদ্ধ করা হয়। একই অভিযোগে অনিল আম্বানিকে ২৫ কোটি রুপি জরিমানাও করা হয়েছে।

এসইবিআই জানিয়েছে, রিলায়েন্স গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স হোম ফাইন্যান্স থেকে তহবিল অন্যত্র সরিয়ে নিতে স্কিম চালু করেছিলেন অনিল আম্বানি। এ নিষেধাজ্ঞার ফলে অনিল আম্বানিসহ অন্য ব্যবসায়ীরা পুঁজিবাজারে প্রবেশ, শেয়ার কেনাবেচা বা অন্য যেকোনো লেনদেন করতে পারবেন না।

আর্থিক সেবা, অবকাঠামো ও টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন খাতে ব্যবসা আছে রিলায়েন্স গ্রুপের। ২০০৬ সালের জুলাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র গ্রুপ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে আছেন অনিল আম্বানির ভাই মুকেশ আম্বানি।

অনিল আম্বানির নেতৃত্বাধীন এ গ্রুপের তিনটি প্রধান প্রতিষ্ঠান হলো রিলায়েন্স কমিউনিকেশনস, রিলায়েন্স ক্যাপিটাল ও রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। তিনটি প্রতিষ্ঠানই দেউলিয়া বা ঋণ পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে পড়েছে।

গত বৃহস্পতিবার দুপুর নাগাদ রিলায়েন্স হোম ফাইন্যান্সের শেয়ারের দাম ৫ শতাংশ কমেছে। এছাড়া রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার প্রায় ১৩ শতাংশ ও রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ৫ শতাংশ কমেছে।

Tags: নিষিদ্ধপুঁজিবাজারভারত
Previous Post

১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

Next Post

ক্রীড়াঙ্গনে ‘ব্যক্তিপূজা’ বন্ধের কড়া বার্তা উপদেষ্টার

Next Post
জনতা রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়াঙ্গনে ‘ব্যক্তিপূজা’ বন্ধের কড়া বার্তা উপদেষ্টার

স্মার্ট নারী হ্যাট পরা, সুন্দর হাসি, গ্রীষ্মকালীন পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়ার যে কর্ম মুগ্ধ করেছিলো এক শিশুশিল্পীকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT