চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 31, মার্চ 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের জুলাইয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এজন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনের নেতারা।

রোববার ৩১ মার্চ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বুয়েটে সাম্প্রদায়িক অপশক্তি যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী গোষ্ঠী একের পর এক রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আজকে বুয়েটে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কণ্ঠ বন্ধ করে সেখানে তারা স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আজকে বুয়েটে রাজনীতি নিষিদ্ধের নামে সেই ১৯৭১ সালের পরাজিত অপশক্তি জামায়াত-শিবির অন্ধকারে কার্যক্রম পরিচালিত করে জঙ্গীদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, গত বছরের ৩১ জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বুয়েটের ৩৪ জন শিবির ক্যাডার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করে ষড়যন্ত্রের অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল। বুয়েট প্রশাসন এখনও সেই ৩৪ জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে বহিষ্কার করেনি। আমরা সুস্পষ্টভাবে বুয়েট প্রশাসনকে বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ৩৪ জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

অবিলম্বে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে কালো আইন বুয়েট প্রশাসন তৈরি করেছে সেটি প্রত্যাহার করতে হবে। বুয়েট প্রশাসন দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

কর্মসূচি থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অপরাধে যে ৩৪ জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিল এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে এরা জামায়াতের প্রত্যক্ষ মদদে ষড়যন্ত্র করতেই সেখানে গিয়েছিল। তারা শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা এবং শিবিরের ক্যাডার। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, এই ৩৪ জন শিবির ক্যাডার স্বাধীনতার পক্ষের এই সরকারকে উৎখাত করার জন্য এদেরকে একত্রিত করা হয়েছিল। এই ৩৪জনকে অবিলম্বে বুয়েট থেকে বহিষ্কার করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ভাস্কর রাশা, অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়সহ মুক্তিযুদ্ধ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
Previous Post

মোস্তাফিজকে রেখে প্রথমে বল করবে চেন্নাই

Next Post

দেখে নিন শ্রীলঙ্কার দেয়া অসংখ্য সুযোগ নষ্টের ‘চিত্রনাট্য’

Next Post
Bangladesh cricket team walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে নিন শ্রীলঙ্কার দেয়া অসংখ্য সুযোগ নষ্টের ‘চিত্রনাট্য’

বাংলাদেশের বিভিন্ন পেশার ব্যক্তিরা বই হাতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানি ভাষায় অনূদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT