চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে আইএসের হামলায় নিহত ২৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 12, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শহরের একটি কালো পতাকার পাশে silhouette silhouette silhouette silhouette silhouette silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর একটি বাসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৩ জন সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত (১০ আগস্ট) বৃহস্পতিবার জঙ্গিরা সিরিয়ার পূর্ব দেইর আল জোর প্রদেশের দক্ষিণে ইরাক সীমান্তের টি-২ পাম্পিং স্টেশনের কাছে একটি সামরিক বাস ঘিরে ফেলে। জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৩ জন সিরীয় সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও ১০ জনেরও বেশি সেনা আহত হয়েছে এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই হামলার ঘটনাটি আইএস জঙ্গিদের দ্বারা এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালে শেষ অঞ্চলটি হারানোর পরও আইএস সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমিতে গোপন আস্তানা তৈরি করে রেখেছে, যেখান থেকে তারা  অ্যামবুস এবং হিট অ্যান্ড রান হামলা চালায়। টি-২ পাম্পিং স্টেশনটি ২০১৭ সালে সিরিয়ার সেনাবাহিনীর অধীনে না আসা পর্যন্ত আইএসের শক্ত ঘাঁটি ছিল।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে আইএস সদস্যরা সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলগুলোতে তাদের হামলা বাড়িয়েছে। সিরিয়ায় আইএস গ্রুপের সাবেক সন্দেহভাজন নেতা আবু হুসেইন আল-কুরায়শি চলতি বছর এপ্রিলে তুর্কি বাহিনীর হাতে নিহত হয়েছেন। ২০১৯ সালে গ্রুপটিকে তাদের শেষ অঞ্চল থেকে বিতাড়িত করা হয়। তবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে জাতিসংঘ।

Tags: আইএসইসলামিক স্টেট
Previous Post

‘দুই মাস আগে নতুন আস্তানায় বসতি করেছে জঙ্গিরা’

Next Post

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে লিটন

Next Post
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে লিটন, ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের দলে লিটন

উড়ন্ত ভারতীয় ফাইটার জেট দুটি আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন-পাকিস্তানকে মোকাবেলায় ভারতে নতুন ফাইটার জেট মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT