চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে এসে বার্সা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 02, আগস্ট 2017
in স্পোর্টস
A A
নেইমার

অনুশীলনে এসেছিলেন। কিন্তু অনুশীলন করেননি। বার্সেলোনা সতীর্থদের শেষ গুডবাই বলতে এসেছিলেন তিনি। বুধবার স্থানীয় সময় সকালে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়ে ৪৩ মিনিট পর নেইমার বিদায় নেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ রেডিও স্টেশ রেক-ওয়ান। তবে অনুশীলন না করলেও এদিন বার্সা ছাড়ার অনুমতি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

রেডিও স্টেশনটি জানায়, ‘বার্সেলোনার অনুশীলন মাঠে ৪৩ মিনিটের মতো ছিলেন নেইমার। তবে তার অনুশীলন করার বাধ্যবাধকতা ছিল না। তার একজন এজেন্ট এই মুহূর্তে প্যারিসে অবস্থান করছেন।’

একইদিনে নেইমারকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার অনুমতিও দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমনটা দাবি করেছে বিবিসি। বলা হচ্ছে, ফরাসি ক্লাবটিতে ২২ কোটি ২০ লাখ ইউরোতে যাচ্ছেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।

বুধবার বার্সেলোনার হয়ে অনুশীলন করতেই ক্লাবে এসেছিলেন নেইমার। যদিও শেষ পর্যন্ত অনুশীলন না করে বিদায় নেন সতীর্থদের কাছ থেকে। এমনকি বার্সা কোচ ভালভার্দেও তাকে অনুশীলন না করে বিদায়ের অনুমতি দেন।

এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু করবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে।

সান্তোস ছেড়ে নেইমার বার্সায় আসেন ২০১৩ সালে। তখন ৪৮ মিলিয়ন ইউরোতে বার্সায় এসেছিলেন ব্রাজিলীয় তারকা।

Tags: নেইমারপিএসজিবার্সেলোনা
Previous Post

অল্প অল্প খাবার দেওয়া হচ্ছে তোফা ও তহুরাকে

Next Post

পদ্মাসেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে ৩১ আগস্টের মধ্যে কমিশন গঠন করে প্রতিবেদন: হাইকোর্ট

Next Post

পদ্মাসেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে ৩১ আগস্টের মধ্যে কমিশন গঠন করে প্রতিবেদন: হাইকোর্ট

মধ্যপ্রাচ্যে যৌন নির্যাতন: নারী গৃহশ্রমিকের সম্মানের বিনিময়ে রেমিটেন্স নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT