সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর ওমদুরমানে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। শনিবার (৮ জুলাই) খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সেনাবাহিনীর হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছে।
জানা যায়, ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে প্রায় ১২ সপ্তাহ ধরে লড়াই চলছে। গত কয়েক দিন চলমান এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওমদুরমান। কারণ শহরটির পশ্চিম অংশে আধা সামরিক বাহিনী আরএসএফের সামরিক সরঞ্জাম সরবরাহের অন্যতম পথ রয়েছে।
গত শুক্রবার রাতভর পূর্ব ওমদুরমানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রধান ভবনে হামলা চালানো হয়। সেখান থেকে এই সংঘাত দ্রুতই দক্ষিণ ও পূর্ব খার্তুমেও ছড়িয়ে পড়ে।









