চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধে ২১ হাজার ওয়াগনার যোদ্ধা নিহত: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 02, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জেলেনস্কি ইউক্রেনের প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, দেশটির পূর্বাঞ্চলে তাদের সেনাদের হামলায় রাশিয়ার ভাড়াটে বাহিনী অভাবনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। শুধু ওই অঞ্চলেই ওয়াগনারের ২১ হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে ইউক্রেনীয় সেনারা।

রোববার ২ জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি এসব কথা বলেন।

এছাড়া প্রচণ্ড লড়াইয়ে ভাড়াটে বাহিনীটির আরও ৮০ হাজার যোদ্ধা গুরুতর আহত হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

চলমান ইউক্রেন যুদ্ধে সবচেয়ে কঠিন সংঘর্ষ হচ্ছে দেশটির পূর্বাঞ্চলে। আর ওই অঞ্চলটিতেই রাশিয়ার সশস্ত্র আধাসামরিক বাহিনী ওয়াগনার মস্কোর হয়ে ইউক্রেনীয় যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।

তিনি বলেন, ‘ওয়াগনারের (পিএমসি) প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বেশিরভাগই রুশ সেনাবাহিনীর সদস্য ছিল। যারা বিভিন্ন কারণে দোষী সাব্যস্ত ছিল। তাদের আর হারানোর কিছু ছিল না।’

ভাড়াটে ওয়াগনার যোদ্ধাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে জেলেনস্কির দাবির বিষয়ে তাৎক্ষণিক স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কিয়েভ সফরে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথেও জেলেনস্কি এসব কথা তুলে ধরেন। তিনি বলেন বলেন, ‘শুধু পূর্ব ইউক্রেনেই আমাদের সেনারা ওয়াগনারের ২১ হাজার যোদ্ধাকে হত্যা করেছে।’

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মত কিয়েভ সফরে গেলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস ইউক্রেন সফরে যান। প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

শনিবারের এই বত্তৃতায় তিনি বলেন, প্রিগোজিনের বিদ্রোহ ‘যুদ্ধক্ষেত্রে রাশিয়ান শক্তিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে’। এছাড়াও এটি ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য উপকারীও বটে। জেলেনস্কি বলেন, ‘শত্রুকে আমাদের ভূমি থেকে তাড়াতে আমাদেরকে এই পরিস্থিতির সুবিধা নিতে হবে।’

রাশিয়া যুদ্ধে হেরে যাচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের আর কোন বিজয় নেই। এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে একে অন্যকে দোষারোপ করতে শুরু করবে।’

Tags: ওয়াগনার বাহিনীরাশিয়ারাশিয়া-ইউক্রেন
Previous Post

মালদ্বীপে অবৈধ প্রবাসী শ্রমিক চিহ্নিত করতে অভিযান, ৬৫ বাংলাদেশি আটক

Next Post

নৌকা ডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

Next Post
নৌকা ডুবির ঘটনায় মৃত তিন ভাই-বোনের লাশ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

প্রধানমন্ত্রী ও স্পিকার বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT