চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্যাঙ্কার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 17, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তেলের ট্যাঙ্কার, মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৮ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গ্রীশক জেলার হেরাত-কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ কাসিম রিয়াজ জানান, এই সংঘর্ষে গাড়িগুলোতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রাদেশিক তথ্য বিভাগ জানায়, স্থানীয় সময় রোববার সকালে ট্যাঙ্কার, মোটরসাইকেল ও একটি বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে সংঘর্ষের পর বাসে আগুন জ্বলতে দেখা যায়।

হেলমান্দের ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি হেরাত শহর থেকে রাজধানী কাবুলে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলও সংঘর্ষে জড়িয়ে পরে। দুর্ঘটনায় ট্যাঙ্কারে থাকা তিনজন, মোটরসাইকেলের ২ জন এবং বাসের ১৬ জন যাত্রী নিহত হন।

দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা, মহাড়কগুলোতে বেপরোয়া গাড়ি চালানো এবং নিয়ম না মেনে চলার কারণে দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

Tags: আফগানিস্তানবাসমোটরসাইকেলসংঘর্ষ
Previous Post

বিসিএলে জয় পেয়েছে বাফুফে এলিট ও ওয়ারী ক্লাব

Next Post

তৃণমূল কংগ্রেস ও বিজেপির টিকিটে ভোটে লড়ছেন ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পীরা

Next Post
বাংলাদেশের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি, নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল কংগ্রেস ও বিজেপির টিকিটে ভোটে লড়ছেন ছোট ও বড় পর্দার অভিনয়শিল্পীরা

দুই ক্রিকেটার মাঠে বসে আলোচনা করছে, ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্ত সবার সাথেই আলোচনা করে, জিনিসটা ভালো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT