চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়ের মাঠে হেরে গেল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে, প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৪ ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। এরপর গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সেলেসাওরা। তবে আবারও অপ্রত্যাশিত হারের তিক্ত স্বাদ পেতে হলো ব্রাজিলকে। এবার প্যারাগুয়ের কাছে হেরে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার প্যারাগুয়ের ঘরের মাঠ চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ১-০তে হেরেছে ডোরিভাল জুনিয়রের দল । প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড ডিয়েগো গোমেজ।

বল দখলের লড়াইয়ে ৭১ শতাংশ সময় বল পায়ে রাখলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি ব্রাজিল। গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে বিশ্বজয়ী দল। বিপরীতে প্যারাগুয়ের ৭ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল।

প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুটা খারাপ হয়নি ব্রাজিলের। বেশকিছু সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি দলটির। তবে ব্রাজিল না পারলেও ঠিকই সাফল্যের দেখা পেয়েছে প্যারাগুয়ে।

ম্যাচের ২০ মিনিটে গোমেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। এই গোলটির পেছনে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়দের দায় দেয়াই যায়। কেননা তাদের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগই লুফে নেয় প্যারাগুয়ে।

ম্যাচের ২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। এন্ড্রিকের বাড়ানো পাস থেকে গোল অভিমুখে শট নেন অ্যারানা। তবে, গোলরক্ষককে ফাঁকি দিলেও প্যারাগুয়ের লেফটব্যাক আলোনসো গোললাইন থেকে বল ফিরিয়ে ব্রাজিলকে হতাশ করেন।

এরপর আরও বেশকিছু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।

জয়ে ৮ ম্যাচে ৩ জয়, এক ড্র ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে ব্রাজিল। তাদের সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

Tags: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাকলম্বিয়াব্রাজিলরদ্রিগোলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন ইলেভেন হামলার ২৩ বছর

Next Post

আরবাজের পর দ্বিতীয় বিয়ে করছেন সালমানের ভাই সোহেল?

Next Post
সোহেল খান একটি কালো টি-শার্ট পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরবাজের পর দ্বিতীয় বিয়ে করছেন সালমানের ভাই সোহেল?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT