চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা, মাঠে চিলিকে উড়িয়ে দিয়েছে বিশ্বজয়ীরা। প্রথমার্ধে খুব বেশি ভালো করতে না পারলেও দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালার গোলে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

বুয়েন্স আয়ার্সে শুক্রবার ভোরে চিলির বিপক্ষে ৩-০তে জিতেছে আর্জেন্টিনা। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয় আর্জেন্টিনার।

বিরতি থেকে ফিরে গোলের দেখা মেলে বিশ্বজয়ীদের। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের কল্যাণে লিড পায় তারা। জাতীয় দল জার্সিতে এটি তার তৃতীয় গোল। গোলে সহায়তা করেন আলভারেজ।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে প্রতিপক্ষের জাল কাঁপান আলভারেজ, তাকে সহায়তা করেন লো সেলসো। ম্যাক অ্যালিস্টারের বদলি নামা দিবালা আর্জেন্টিনাকে এনে দেন তৃতীয় গোলটি, তার সহযোগী থাকেন গার্নাচো।

যোগ করা সময়ের প্রথম মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস পেয়ে বাঁ-কোণে দুরহ জায়গা থেকে কোনাকুনি শটে গোল করেন মেসির ১০ নম্বর জার্সি পরে নামা দিবালা।

৭ ম্যাচে ৬ জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন বাছাই টেবিলে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে উরুগুয়ে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

Tags: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাচিলিদিবালামেসিলিড স্পোর্টস
Previous Post

সাবেক মন্ত্রী শাজাহান খান আটক

Next Post

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির পূর্বাভাসে মানুষ ছাতা নিয়ে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

জোড়া হাতকড়া পরা ব্যক্তির ছবি, পুলিশি অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় যৌথবাহিনীর হাতে আটক ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT