চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথে ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in আন্তর্জাতিক
A A
শিল্প কারখানা থেকে ধোঁয়া নির্গত, পরিবেশের জন্য ক্ষতিকর. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সাল এখনো পর্যন্ত রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস।

সংস্থাটির সর্বশেষ সতর্কতায় বলা হয়েছে, পৃথিবীর জলবায়ু দ্রুতই এক বিপর্যয়কর অবস্থার দিকে যাচ্ছে।

সংস্থাটি জানায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১.৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এতে প্রায় নিশ্চিত ২০২৫ সাল রেকর্ডের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছরে পরিণত হবে।

এর আগে গত বছর সর্বোচ্চ উষ্ণ রেকর্ড হয়, আর ২০২৩ ছিল দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম বছর।

সংস্থাটির জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস বলেন, এই মাইলফলকগুলো কোন বিমূর্ত বিষয় নয়। এগুলো জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত গতি দেখাচ্ছে। ভবিষ্যতে তাপমাত্রা বাড়া ঠেকাতে দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ছাড়া কোন পথ নেই।

জলবায়ু বিপর্যয়ের প্রভাব বাড়ছে
এ বছর ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যতিক্রমী আবহাওয়া দেখা গেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্প্রতিক উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে ১,৮০০ জনের বেশি মানুষ মারা গেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অক্টোবর মাসে সতর্ক করে বলেন, ১.৫ ডিগ্রি সীমা “অবশ্যম্ভাবীভাবে অতিক্রম” হবে। তাই দুর্যোগের ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলোকে সুরক্ষিত করতে আগাম সতর্কতামূলক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।

বৈশ্বিক ঐক্যে ভাঙন
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যও দুর্বল হয়ে পড়ছে। গত মাসে ব্রাজিলে অনুষ্ঠিত কপ ৩০ জলবায়ু পরিবর্তন সম্মেলন জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের বিষয়ে কোন সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হয়।

নরওয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্লাইমেট রিসার্চের বিজ্ঞানী বিয়র্ন এইচ সামসেট বলেন, নিকট ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

তিনি বলেন, আমাদের শুধু বর্তমান জলবায়ুর সাথে নয়, আগামী দশকের আরও উষ্ণ জলবায়ুর সাথেও খাপ খাইয়ে নিতে দ্রুত প্রস্তুতি নিতে হবে।

Tags: কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসজলবায়ু বিপর্যয়
Previous Post

মা-মেয়ে হত্যায় ‘ব্লাইন্ড স্পটে’ পুলিশ, আসামির নেই ‘ডিজিটাল ফুট প্রিন্ট’!

Next Post

পোস্টাল ভোট: ৭ দেশের প্রবাসীদের ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি

Next Post
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে নির্বাচন সম্পর্কিত লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টাল ভোট: ৭ দেশের প্রবাসীদের ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি

গার্মেন্ট শ্রমিকদের জন্য চোখের পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গার্মেন্ট শ্রমিকদের সাশ্রয়ী চোখের পরীক্ষা ও চশমা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT