চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম ২০২৩ সাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সূর্যের তাপে একজন ব্যক্তি পানি খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ২০২৩ বলে জানিয়েছেন, বিজ্ঞানীরা। এক লাখ বছরের মধ্যে এত গরম আগে কখনও হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মানব সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক কারণে হওয়া এল নিনোর প্রভাবকেই দায়ী করেছেন গবেষকরা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এর তথ্য অনুযায়ী ১৮৫০ সালের পর থেকে এখন পর্যন্ত ২০২৩ সালই ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। তারা বলছে, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, শিগগিরই ভেঙে যেতে পারে এই রেকর্ডও । শুধু তাই নয়, তাঁদের মতে চলতি বছরেই ভেঙে যেতে পারে উষ্ণতম বছরের অতীতের সব রেকর্ড। গত বছর জুলাই থেকে প্রায় প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হয়েছে।

আর অক্টোবর মাসের গড় উষ্ণতা দেখার পরই বিজ্ঞানীরা ২০২৩ উষ্ণতম বছর হতে চলেছে বলে নিশ্চিত হন। শুধু অক্টোবর না, একইভাবে বিশ্বের গড় উষ্ণতা বেড়েছিল গত সেপ্টেম্বর মাসেও। চলতি বছরের সেপ্টেম্বরের উষ্ণতা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীদের কাছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু ডেসলার বলছেন, শুধু যে ২০২৩ সাল উষ্ণতম বছরের রেকর্ড ভেঙেছে তা নয়, একই সঙ্গে গত বছর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে অতীতের যত রেকর্ড ভেঙেছে তাতে অবাক হয়েছি। তিনি বলেন, অতীতের রেকর্ডগুলোর সাথে গত বছর হওয়া রেকর্ডগুলোর ব্যবধানগুলো সত্যিই বিস্মিত হওয়ার মতো।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সাবেক মহাসচিব অধ্যাপক পেত্তেরি তালাস বলেন, এগুলো শুধু উষ্ণতা বৃদ্ধির পরিসংখ্যান নয়। এই চরম আবহাওয়া প্রতিনিয়ত বিশ্বজুড়ে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে।

Tags: ২০২৩পৃথিবী
Previous Post

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

Next Post

গাজায় বেসমারিক নাগরিক হত্যা এড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Next Post
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জো শ্যুলের ছবি, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় বেসমারিক নাগরিক হত্যা এড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বিশেষ অতিথি ও রাষ্ট্রদূতদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব, জাপানসহ ১৯ রাষ্ট্রদূতের অভিনন্দন, মিশ্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT