চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের বিধ্বস্ত করে বাছাইপর্বে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 09, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল বাছাইপর্বে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপপর্ব ও সুপার সিক্সে অপরাজিত থেকে মূলপর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। বাদ ছিল ফাইনাল ম্যাচটি। সেখানেও দাপট সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট কাটা নেদারল্যান্ডসকে হারিয়েছে একেবারে বিধ্বস্ত করে। অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে লঙ্কানবাহিনী।

হারারেতে আসর সেরার লড়াইয়ে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। বল হাতে ভালোই করেছে ডাচবাহিনী। ৪৭.৫ ওভারে লঙ্কানদের গুটিয়ে দেয় ২৩৩ রানে। জবাবে শ্রীলঙ্কান বোলাদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। ২৩.৩ ওভারে গুটিয়ে যায় ১০৫ রানে। ১২৮ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।

টসে হেরে ব্যাটে নেমে নেদারল্যান্ডস বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কা। ধারাবাহিকভাবে হারাতে থাকে উইকেট। নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে সংগ্রহ করে ২৩৩ রান।

ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন সাহান আরচ্চিগে (৭১ বলে ৫৭), কুশল মেন্ডিস (৫২ বলে ৪৩) ও চারিথ আশালাঙ্কা (৩৬ বলে ৩৬)। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন ফন বিক, রায়ান ক্লেইন, বিক্রমজিৎ সিং ও সাকিব জুলফিকার।

জবাবে নেমে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ডাচবাহিনী। ২৩.৩ ওভার ব্যাট করে ১০৫ রানে হারায় সবকটি উইকেট। ব্যাট হাতে দুঅঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র তিনজন- ম্যাক্স উড (৬৩ বলে ৩৩), বিক্রমজিৎ সিং (১৪ বলে ১৩) ও ফন বিক (২৪ বলে অপরাজিত ২০ রান)।

লঙ্কানদের হয়ে বল হাতে চারটি উইকেট নেন মাহেশ থিকসানা। দিলশান মাধুশাঙ্কা নেন তিনটি, ভানিডু হাসারাঙ্গা নেন দুটি উইকেট।

Tags: থিকসানাদিলশাননেদারল্যান্ডসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি

Next Post

১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত

Next Post
নির্দোষ প্রমাণিত ব্যক্তির ছবি, আদালত কক্ষে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের ছবি হাতে ধরা ব্যক্তির. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাক নয়, ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT