চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে সবচেয়ে খারাপ ‘ফিল্ডিং দল’ বললেন স্যামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 27, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে ক্যারিবিয়ান খেলোয়াড়ের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে ৩৭৪ রানের পাহাড়সম সংগ্রহের পরেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ফন বিকের অলরাউন্ড নৈপুণ্যে হেরেছে সুপার ওভারে। তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন পারফর্মে সন্তুষ্ট নয় কোচ ড্যারেন স্যামিও। বলেছেন, ‘আমরা এই প্রতিযোগিতায় সবচেয়ে খারাপ ফিল্ডিং দল।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘কখনও আপনাকে উপরে উঠতে উঠতে আবার পাথরের নিচে পৌঁছাতে হতে পারে। আমি সামনের চ্যালেঞ্জগুলো বুঝতে পারি এবং এটাও বুঝি যে জিনিসগুলি রাতারাতি পরিবর্তন হবে না। এটি আমাদের ক্রিকেট কোথায় রয়েছে তার একটি সত্যিকারের প্রতিফলন।’

‘আমি নিশ্চিন্তে বলছি, এখন পর্যন্ত আমরা এই প্রতিযোগিতায় সবচেয়ে খারাপ ফিল্ডিং দল। আমরা এ ধরনের মনোভাব প্রদর্শন চালিয়ে যেতে পারি না। মাঠে এমন পারফর্ম করে নিজেদেরকে আন্তর্জাতিক দল বলতে পারি না। প্রতিটি দলের শক্তি আছে। আমাদেরও এমন কিছু আছে, যা দিয়ে আমরা অর্জন করতে পারি এবং আমাদের তা করা উচিৎ। সাদা বলের খেলার সব ফরম্যাটে আমাদের উন্নতি করতে হবে।’

ক্যারিবীয়রা বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স খেলা নিশ্চিত করলেও জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে বিপাকে পড়েছে। ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টই সুপার-পর্বে গণনায় ধরা হবে। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারায় শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলতে নামবে শাই হোপের দল।

সুপার সিক্সের তিন ম্যাচের সবকটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৬। সমীকরণের মারপ্যাঁচে সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবতা কঠিনই সামনে।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজনেদারল্যান্ডসলিড স্পোর্টসসামি
Previous Post

‘অ্যাপল ভিশন প্রো’: অনুভূতির এক নতুন জানালা

Next Post

এমবাপেকে নিতে ৩০০ মিলিয়ন খরচ করতে চায় লিভারপুল

Next Post
লিভারপুলের ফুটবলার এমবাপে, প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে নিতে ৩০০ মিলিয়ন খরচ করতে চায় লিভারপুল

বয়সী ব্যক্তির ছবি, সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই’র রিপোর্টার রাজুর বাবা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT