চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে ধরাশায়ী নেপাল, যুক্তরাষ্ট্রকে হারাল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 22, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জিতেছেন, মাঠে উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। দক্ষিণ এশিয়ার দেশটিকে হারিয়েছে ১০১ রানে। দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।

হারারেতে টস জিতে ক্য়ারিবীয়দের ব্যাটে পাঠায় নেপাল। সাই হোপ ও নিকোলাস পুরানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৩৯ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে ৪৯.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় নেপাল। এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল ক্য়ারিবীয়রা। আর নেপাল হেরেছে দুই ম্যাচের দুটিতেই।

নগরীর অন্য মাঠে টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করতে পারে যুক্তরাষ্ট্র। জবাবে নেমে ৪০ বল ও ৫ উইকেট হাতে রেখে আসরে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে ডাচবাহিনী। অন্যদিকে টানা দুই ম্যাচে হারল যুক্তরাষ্ট্র।

নেপালের বিপক্ষে আগে ব্যাটে নেমে শুরুতে চাপে পড়লেও তা কাটিয়ে তোলেন সাই হোপ ও নিকোলাস পুরান। সেঞ্চুরি হাঁকান দুজনেই। ১২৯ বলে ১৩২ রান করেন হোপ, ৯৪ বলে ১১৫ রান করেন পুরান। এছাড়া ৪২ বলে ৩২ রান করেন ব্র‌্যান্ডন কিং, ১৪ বলে ২৯ রান করেন রুভম্যান পাওয়েল। নির্ধারিত ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৩৯ রান।

নেপালের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ললিত রাজবন্সী।

জবাবে নেমে শুরুতেই দুই উইকেট হারায় নেপাল। সেই চাপ কাটিয়ে তোলা আর সম্ভব হয়নি তাদের। কয়েকজন ব্যাটার লড়াই জমালেও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ফলে ২ বল বাকী থাকতেই ২৩৮ রানে সবকটি উইকেট হারায় নেপাল।

ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন আরিফ শেখ (৯৩ বলে ৬৩), গুলশান ঝা (৫৮ বলে ৪২), রোহিত পাদেল (৪৩ বলে ৩০), আসিফ শেখ (৩৬ বলে ২৮) ও কারান কেসি (২৭ বলে ২৮)।

ক্যারিবীয়দের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। আকিল হোসেন, কিমো পাল ও আলজারি জোসেফ নেন দুটি করে উইকেট।

ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপর ম্যাচে নেদারল্যান্ডসের বিপেক্ষে আগে ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ধারাবাহিকভাবেই হারাতে থাকে উইকেট। তিন ব্যাটার ব্যতীত উল্লেখযোগ্য রান করতে পারেননি অন্য কেউ। শেষ অবধি মার্কিনদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২১১ রান।

ব্যাটারদের মধ্যে শায়ান জাহাঙ্গীর করেন ৮৬ বলে ৭১ রান। গজানন্দ সিং ৫৭ বলে ৫৩ রান ও জেসি সিং করেন ৫৩ বলে ৩৮ রান। বাকীদের সবাই ছিলেন ব্যাট হাতে ব্যর্থ।

ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রায়ান খান ও বাস ডে লিডি।

জবাবে নেমে নেদারল্যান্ডসও শুরুতে উইকেট হারায়। তবে ব্যাটারদের দৃঢ়তায় ৬ ওভার ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। ব্যাটারদের মধ্যে স্কট এডওয়ার্ডস অপরাজিত ৬০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। ৬৮ বলে ৫৮ রান করেন তেজা নিদামানুরু। এছাড়া ভেসলি বারেসি করেন ৪৪ বলে ২৯ রান।

যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জেসি সিং।

Tags: ওয়েস্ট ইন্ডিজনেদারল্যান্ডসনেপালপুরানযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহোপ
Previous Post

রাষ্ট্রপতিকে জেনেভা সফর সম্পর্কে অবহিত করলেন প্রধানমন্ত্রী

Next Post

মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন ভিপি নূর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

Next Post
ভিপি নূর ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন ভিপি নূর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT