চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিকাণ্ডের পর ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকার্তায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ৯ ডিসেম্বর স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জাকার্তা পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে রয়টার্স জানায়, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ভবনের ভেতরে অনেকেই আটকা পড়ে যান।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারিত ভিডিওফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের এক ডজনের অধিক সদস্য ভেতরে আটকা পড়াদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন; কয়েকটি মরদেহ বহন করে বের করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। ভবনের উপরের তলায় আটকে পড়া লোকদের কেউ কেউ বড় মই ব্যবহার করে নিচে নামতে চেষ্টা করছেন।

জাকার্তা পুলিশের কর্মকর্তা সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভবনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের অভ্যন্তর এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি। তাই নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Tags: ২০ জন নিহতজাকার্তাভবনে আগুন
Previous Post

বাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

Next Post

বছরজুড়ে বড়পর্দায় ৪৫ ছবি, ব্যবসা সফল কয়টি?

Next Post
বাংলাদেশের সিনেমার পোস্টারসমূহ, বিভিন্ন শৈলী ও ধরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরজুড়ে বড়পর্দায় ৪৫ ছবি, ব্যবসা সফল কয়টি?

বিশ্বজিৎ হত্যার দৃশ্যের ছবি, দেশের মানুষ কাঁদছে. Channel i News - চ্যানেল আই নিউজ

"বিশ্বজিৎ হত্যার দৃশ্যচিত্র আজও দেশের মানুষকে কাঁদায়"

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT