চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 01, আগস্ট 2026
in বাংলাদেশ
A A
অসচ্ছল নারীদের জন্য বসুন্ধরা গ্রুপের উপহার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের এই সহায়তা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও দুটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, একজন নারী ঘরে বসেই আয় করতে পারলে তার পুরো পরিবার উপকৃত হয়। তাই উপহার হিসেবে দেওয়া সেলাই মেশিনকে আয়ের মাধ্যম হিসেবে কাজে লাগানোর পাশাপাশি গাছের চারাগুলোরও যত্ন নেওয়ার আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের এই কর্মসূচির আওতায় আনা একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রশিক্ষণ ও সেলাই মেশিন তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপকারভোগীদের মধ্যে কাজলী মার্ডে জানান, ভ্যানচালক স্বামীর সীমিত আয়ে তিন মেয়ের পড়াশোনা চালাতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করতে হয়েছে। সেলাইয়ের কাজ জানলেও নিজের মেশিন না থাকায় তা কাজে লাগাতে পারেননি। এখন সেলাই মেশিন পেয়ে তিনি সংসারের আয় বাড়ানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনায় সহায়তা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

একই কর্মসূচির সুবিধাভোগীদের একজন আবিনাদ টপ্য বলেন, বসুন্ধরা শুভসংঘের দেওয়া প্রশিক্ষণ ও সেলাই মেশিন তাকে নতুনভাবে আত্মবিশ্বাসী করেছে। তিনি এখন সেলাইয়ের কাজ করে পরিবারের আয় বাড়াতে এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চান। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: উপহারক্ষুদ্র নৃগোষ্ঠীবসুন্ধরা গ্রুপ
Previous Post

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

Next Post

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

Next Post
আতিকুর রহমান রুমন বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশ কাস্টমস অ্যাসোসিয়েশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আইসিটি মন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, প্যানেলে চারজন উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT