চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটকের অন্তরালে ‘সমকামী ভিডিও’ তৈরি, গ্রেপ্তার ২

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:06 অপরাহ্ন 03, জুলাই 2024
in জনপদ, দিনাজপুর
A A
গ্রেপ্তার দুই ব্যক্তি ও পুলিশ সদস্যরা, তদন্তের জন্য জেলে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের অন্তরালে স্কুল ও মাদ্রসার শিক্ষার্থীদের দিয়ে ‘সমকামী ভিডিও’ তৈরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে সমকামী ভিডিওসহ শতাধিক অ্যাডাল্ট ভিডিও জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঘোড়াঘাট থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) এবং মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম.নিয়ামত উল্লাহ্ জানান, ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এদের মধ্যে মেজবা নিয়মিত টিকটক বানান এবং মোতাহার রিকশাচালক। তবে তাদের দু’জনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি করা। স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করে আসছিলেন তারা। নিজেরাও সরাসরি তৈরি করতেন এমন কুরুচিপূর্ণ ভিডিও।

ভুক্তভোগী এক কিশোরের মা বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। গ্রেপ্তার দু’জন মূলত স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করতো।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, তারা দু’জনেই যোগসাজশ করে স্কুল, মাদ্রাসা ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। ভিডিও ধারণ শেষে আরও ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো তারা। এতে অস্বীকৃতি জানালে, তারা ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দিতো। তাদের মুঠোফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি। যা অত্যন্ত কুরুচিপূর্ণ।

Tags: গ্রেপ্তারটিকটকদিনাজপুরসমকামী
Previous Post

নিখোঁজের ২ দিন পর নদী থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

Next Post

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সম্মাননা দিলো ছাত্রলীগ

Next Post
চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলার সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সম্মাননা দিলো ছাত্রলীগ

রক্তের গ্রুপিং রিপোর্টে ভুলের কারণে জীবন ঝুঁকিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তের গ্রুপিংয়ে ভুল করল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT