চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিকে ২ শ্রমিক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 21, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গ্যাস লিকের কারণে তামিলনাড়ুর কারখানায় দুই শ্রমিকের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি সামুদ্রিক খাদ্য রপ্তানি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত দুইজন কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার ২১ জুন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটে তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ামের কাছে কান্নিগাইপায়ারে অবস্থিত ‘সেন্ট পিটার্স অ্যান্ড পল সিফুডস এক্সপোর্টস’ নামের একটি সিফুড প্রসেসিং ইউনিটে।

প্রতিবেদনে বলা হয়, কারখানার একটি মেজার ভাল্ভ থেকে হঠাৎ অ্যামোনিয়া গ্যাস লিক শুরু হলে শ্রমিকদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমির মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন ৪৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লিকের ঘটনার কারণ ও দায় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক এবং তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

অ্যামোনিয়া গ্যাস সাধারণত শিল্পকারখানার কোল্ড স্টোরেজে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয়, যা লিক হলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Tags: কারখানা শ্রমিকের মৃত্যু
Previous Post

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

Next Post

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

Next Post
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT