চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

এস কে রাসেল by এস কে রাসেল
9:02 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, কিশোরগঞ্জ, জনপদ
A A
দুই স্কুলছাত্রের ছবি, একজন সানগ্লাস পরা, অন্যজন বাইক চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় একই এলাকার বর্ণ নামের আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে সুফল (১৪) ও মুসলিমের মোড় এলাকার আতাউল্লা মিয়ার ছেলে মুন্না (১৫)।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া নাজমুন প্রভা বলেন, তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মাথায় প্রচণ্ড আঘাত থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tags: ট্রাকচাপায় নিহতস্কুলছাত্র নিহত
Previous Post

৭ বছরের অভিমান ভুলে দুঃসময়ে মালাইকার পাশে সালমান

Next Post

গাজায় ইসরায়েলি হামলায় ১ পরিবারের ৫ সদস্যসহ ১৬ ফিলিস্তিনি নিহত

Next Post
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় ১ পরিবারের ৫ সদস্যসহ ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে, ডোনাল্ড লু নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু'র নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT