চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় বিদ্যুৎ সংকটে সময়ের আগে জন্মানো ২ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 12, নভেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
গাজায় বিদ্যুৎ সংকটে হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবস্থানরত ফিলিস্তিনি এবং হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ক্রমবর্ধমান ভয়ঙ্কর পরিস্থিতি এবং প্রচণ্ড লড়াইয়ের কারণে বিদ্যুৎ সংকটে সময়ের আগে জন্মানো দুই শিশুর মৃত্যু হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী আল-শিফা হাসপাতালে হামলার বিষয় অস্বীকার করেছে এবং বারবার হামাসকে অভিযুক্ত করেছে। তবে হামাসও এই হামলার দায় অস্বীকার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গোলাগুলি কখনোই থামছে না, বিমান হামলা তো চলছেই। সেইসাথে আর্টিলারি শেলও রয়েছে। হাসপাতাল কমপ্লেক্সের চারপাশে কয়েক ডজন মৃতদেহ রয়েছে যেখানে কেউ পৌঁছাতে পারে না।

এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ গাজা থেকে পালিয়ে গেছে। অনেকে উত্তর গাজার হাসপাতালগুলোতে আশ্রয় নিয়েছে যেখানে বারবার বিস্ফোরক হামলা ও বন্দুকযুদ্ধ হচ্ছে।

ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল, আল-শিফার চিকিৎসকদের বরাত দিয়ে বলেছে, হাসপাতাল ঘেরাও করা হয়েছে, বাইরে ছড়িয়ে থাকা মৃতদেহ এবং আহত ব্যক্তিদের আনার কোনো বিকল্প নেই। হাসপাতালের ভেতরে বা বাইরে কোনো নড়াচড়ার জায়গা নেই।

ইসরায়েলি ডাক্তারদের দল আরও বলেছেন, বিদ্যুতের অভাবের কারণে, নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিট কাজ করা বন্ধ করে দিয়েছে এবং সময়ের আগেই জন্মানো দুটি শিশু মারা গেছে। অন্য ৩৭ শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর, ইসরায়েলের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক ছিল এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি যুদ্ধে ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং হাজার হাজার শিশু।

Tags: ইসরায়েলগাজানবজাতক মৃত্যুফিলিস্তিনবিদ্যুৎ সংকটযুদ্ধহামাসহাসপাতাল
Previous Post

সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

‘টাইগার থ্রি’র দৃশ্য ফাঁস অনলাইনে!

Next Post
টাইগার থ্রি সিনেমার তিনজন প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'টাইগার থ্রি'র দৃশ্য ফাঁস অনলাইনে!

অপরাধের স্থান সুরক্ষিত করছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাঙ্কে আটকা পড়ে ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT