খুলনা জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর প্রধান ফটকের গেটে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন-ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার। দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা।








