চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
7:34 অপরাহ্ন 25, মে 2025
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও গাড়ির ক্ষতিসম্পন্ন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।

রোববার (২৫ মে) সদর উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহানী-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ এবং একই উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় দুইটি দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন সদরের লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে আবুল কালাম (৫০)। তিনি পেশায় একজন ভ্যানচালক। অপরজন একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান অপর একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ভ্যানচালক আবুল কালাম আহত হন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহানী-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আহত অজ্ঞাতনাম এক বৃদ্ধকে উদ্ধারের পর সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.অরুপ পাল জানান, সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। তবে দুইজনই মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

Tags: মৃত্যুলক্ষ্মীপুরসড়ক দুর্ঘটনা
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় রাজনৈতিক নেতারা

Next Post

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

Next Post
প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত দিল্লি বিমানবন্দর 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT