চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 06, মার্চ 2026
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং পারপারের সময় মালবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পূবাইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পূবাইল থানার ৪১ নাম্বার ওয়ার্ডের নয়ানীপাড়া মৃধা বাড়ি এলাকার আশরাফ হোসেনের ছেলে সজীব হোসেন (৪০) এবং একই এলাকার সাতানীপাড়ার বড্ড সরকারের ছেলে হাবিবুর রহমান বাপ্পি সরকার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব ও বাপ্পি মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করমতলা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মুসা জানান, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন এবং বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার পর রেলগেটের গেটকিপার মনির ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি জানান, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Tags: ২ মোটরসাইকেল আরোহীনিহত
Previous Post

ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও ইরানের সাংবাদিকরা কীভাবে খবর পাঠান?

Next Post

রাজধানীতে বাড়তে পারে দিনের তাপমাত্রা

Next Post
ছবি: সংগৃহীত

রাজধানীতে বাড়তে পারে দিনের তাপমাত্রা

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT