চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ জন নিহত

সুমন রায় by সুমন রায়
6:14 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুম্মা’র নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক জানান, ধাক্কা দেয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tags: নরসিংদীবাসের ধাক্কা
Previous Post

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের

Next Post

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত নাট্যনির্মাতা শুভাশিস সিনহাকে সম্মাননা প্রদান

Next Post
শুভাশিস সিনহাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত নাট্যনির্মাতা শুভাশিস সিনহাকে সম্মাননা প্রদান

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT