চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে হামলা-ভাঙচুরের ঘটনায় আরও ২ মামলা

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
11:01 পূর্বাহ্ন 24, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে হামলা-ভাঙচুরের ঘটনায় সংঘর্ষের দৃশ্য, আগুন ও ভাঙা চেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ পৌরপার্ক আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনা ও পুলিশের সাথে স্থানীয় নানা পেশার মানুষের সংঘর্ষ-হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে চারটি হত্যা মামলাসহ দশটি মামলায় মোট ১৫ হাজারেরও বেশি আসামী রয়েছে এবং কমপক্ষে ৫ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ পৌরপার্ক আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ-হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন দুটি মামলাসহ মোট ১০টি মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে এবং চার শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপার্ক-এ আয়োজিত এনসিপির সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ মহাসড়কের নানা স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল ছাড়াও মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মীরা।

গত এক সপ্তাহ ধরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত ও যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে মঙ্গলবার (২২ জুলাই) রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২শতাধিক জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলো, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাবুল হাসান রিপনসহ আরো অনেকে। এ মামলার এজাহার নামীয় প্রায় ৩০জন আসামীকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এদিকে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেছেন, পুলিশের কাছে আটক ব্যক্তিরা কেউই রাজনীতির সাথে জড়িত না, এরা সবাই দিনমজুর। যৌথবাহিনীর লোকজন রাতের বেলা বাড়ী বাড়ী ঢুকে এদেরকে ধরে নিয়ে এ মামলায় হাজতে পাঠিয়েছে।

সদর থানার ওসি মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই দুপুরের দিকে গোপালগঞ্জ পৌরপার্ক-এ আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সেনা-পুলিশের সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কারাগারে হামলা বিষয়ে আলাদা মামলা হয়েছে।

Tags: আরও ২ মামলাগোপালগঞ্জ
Previous Post

সাবেক ক্রিকেটার বেলায়েত হোসেন মারা গেছেন

Next Post

পোশাক সংক্রান্ত সার্কুলার ‘পরামর্শমূলক’, স্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক সংক্রান্ত সার্কুলার ‘পরামর্শমূলক’, স্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক

স্পেন মহিলা ফুটবল দল উল্লাসে ভরা, ট্রফি জেতার আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ফাইনালে স্পেন, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT